1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চকরিয়ায় ঈগল পরিবহনের বাসের ধাক্কায় ঔষধবাহী কাভার্ডভ্যান খাদে  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

চকরিয়ায় ঈগল পরিবহনের বাসের ধাক্কায় ঔষধবাহী কাভার্ডভ্যান খাদে 

এ.এম.আইয়ুব 
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
চকরিয়ায় ঈগল পরিবহনের বাসের ধাক্কায় ঔষধবাহী কাভার্ডভ্যান খাদে 

কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়াছড়া আমতলী এলাকায় ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি ঔষধবাহী কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। 

রোববার (১৪ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওই স্থানে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী ঈগল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঔষধবাহী কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও সহকারী অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

চিরিংগা হাইওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন কালবেলাকে বলেন,দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। 

বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park