1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে নূর হক (১০) নামে এক  তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী দাদির শয়নঘরের আঁড়ের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রনচন্ডি ইউনিয়নের কিসামত বীরচরণ সর্দার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থী ওই গ্রামের  আব্দুর রহমানের ছেলে ও জলঢাকা  শৈলমারী আনছার হাট সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের তৃতীয়  শ্রেণির শিক্ষার্থী ছিলেন।এলাকাবাসী জানায়,নূর হক পার্শ্ববর্তী জলঢাকা থানার কৈমারী ইউনিয়নের  শৈলমারী আনছার পাড়া গ্রামের বাসিন্দা  নানা নজরুল ইসলামে বাড়িত অবস্থান করে লেখাপড়া করেন।

গত শুক্রবার  বাবার বাড়িতে আসেন। সোমবার সকালে পরিবারের অগোচরে দাদির শয়ন ঘরের আঁড়ের সঙ্গে লাইলনের রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে  তার দাদা অহেদুল  ইসলাম ঘরের  মধ্য গলায় ফাঁস দেওয়া দেখতে পেয়ে তড়িঘড়ি করে মরদেহ নিচে নামায়।

তার আগেই তার মৃত্যু হয়।পরিবারের দাবি নিহত নূর হক দীর্ঘ দিন ধরে  মৃগী রোগে ভুগ ছিলেন। এ থেকে হয়তো গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন,আমি ঘটনাস্থলে আছি। কোন অভিযোগ না থাকায়  আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park