1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কাউখালীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের উপরে হামলা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম

কাউখালীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের উপরে হামলা

দেশেরকথা
  • প্রকাশ শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

কাউখালী প্রতিনিধি> কাউখালীতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানের উপরে হামলা করেছে। মুক্তিযোদ্ধা কাউখালী হাসপাতালে ভর্তি।

জানা গেছে গত ২৭ জুলাই বুধবার বেলা অনুমান ১১ টার দিকে চিরাপাড়া বাজারে দুই অটো রিক্সা চালক রাস্তার সাইড নিয়ে ঝগড়া করছিলো এমন সময় বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দৈনিক মানব জমিন পত্রিকা ও দৈনিক দেশেরকথার প্রতিনিধি ঐ দুই অটো চালকের ঝগড়া ভিডিও ধারণ করতেছিলো।

হঠাৎ করে চিরাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র রফিক ইচ্ছাকৃভাবে এগিয়ে গিয়ে ভিডিও করা দেখে ক্যামেরার সামনে কিছু অশ্লীল ভাষায় কথা বলে তখন বীর মুক্তিযোদ্ধা মোবারেক আলী মীর একটি দোকানে বসে চা পান করছিলো, রফিককে ডেকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করার জন্য ডাক দিলে সে অকথ্য ভাষায় গালাগালিসহ করে এক পর্যায় রফিকসহ তার ভাই রবিউল তার বাবা সোহরাব ও সোহাগসহ ঐ বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তাদের উপর হামলা চালায়।

এসময় রফিক মুক্তিযোদ্ধাকে বলে তোর মতো মুক্তিযোদ্ধাকে মেরে ফেলে দিলে আমার কিছুই হবে না, বলে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

এসময় এলাকার লোকজন এগিয়ে এসে তাদেরকে কাউখালী হাসপাতালে ভর্তি করে। পরে বীর মুক্তিযোদ্ধা মোবারেক আলী কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ বনী আমিন জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park