1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

এস এস পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রতিষ্ঠাতার ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মোঃ সুমন রানা
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

শিবালয় উপজেলা উলাইল ইউনিয়ন, রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ১১.৩০ সময় বিদ্যালয় হল রুম আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথি প্রকৌশলী দেওয়ার মোঃ গিয়াস উদ্দিন বক্তব্যে তিনি বলেন আমি বিদায়ী পরীক্ষার্থীদের অভিনন্দন জানাই। আজ তোমরা এখান থেকে বিদায় নিলেও, শিক্ষা জীবনের নতুন দিগন্তে পা রাখছো।
প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে, মানুষের মত মানুষ হওয়াই শিক্ষার মূল উদ্দেশ্য। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি জরুরি হলো নৈতিকতা ও মানবিক গুণের অধিকারী হওয়া। তোমরা আমাদের গর্ব। তোমাদের প্রতি আমার বিশ্বাস, তোমরা আগামী দিনে তোমাদের মেধা ও কর্ম দিয়ে সমাজ ও দেশের সেবা করবে। তোমরা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের পথে অটল থাকবে। আমি তোমাদের সবার সুস্বাস্থ্য ও পরীক্ষায় উজ্জ্বল সাফল্য কামনা করি।ধন্যবাদ সবাইকে।

বিশেষ অতিথি আনিসুর রহমান উলাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি ধাপে সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আব্দুল ছাত্তার, তিনি বলেন ইহকাল এবং পরকালের কল্যাণে জন্য শিক্ষা গ্রহন করতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে।আমি প্রত্যাশা করি তোমাদের ভালো রেজাল্টের মাধ্যমে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় নাম উজ্জল হবে এবং সারাদেশে পরিচিতি লাভ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক: মোঃ সফি উদ্দিন, সহ প্রধান শিক্ষক: মোঃ আজাহার উদ্দিন। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park