এখন মানুষ গ্রামেই চিকিৎসা পাচ্ছে: আমু – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এখন মানুষ গ্রামেই চিকিৎসা পাচ্ছে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন

শুক্রবার (৮ সেপ্টেম্বর) ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডেঙ্গু প্রতিরোধ’ বিষয়ক জনসচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

ঝালকাঠি জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে সব ধরনের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার তিনি (শেখ হাসিনা) কমিউনিটি ক্লিনিকের কাজ সম্পন্ন করার মধ্যদিয়ে বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। গ্রামের মানুষ এখন নিজগ্রামে চিকিৎসা নিতে পারছেন। কমিউনিটি ক্লিনিকের জন্য আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত এবং সম্মানিত করা হয়েছে।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু হাসপাতালের চিকিৎসকরা ডেঙ্গু মোকাবিলা করতে পারবে না। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে। মানুষকে সচেতন করে শহর গ্রাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করতে হবে। তাহলে ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে জেলা উপজেলার কর্মরত ডাক্তার নার্স ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০