1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সামনের বাংলাদেশে আমাদের বিজয় আসবে। তিনি মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন।

নাহিদ বলেন, ১৯৭১ সালে সাম্য ও মানবিক মর্যাদার জন্য বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। স্বাধীন ভূখণ্ড পেলেও আমরা এখনো সেই সাম্য ও মানবিক মর্যাদা পুরোপুরি পাইনি। উপরন্তু, ফ্যাসিবাদী শক্তি দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, যারা পতিত শক্তি হিসেবে দেশের অস্থিতিশীলতা ও নির্বাচনের ব্যর্থতার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকা ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না।

ভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এনসিপির প্রার্থী গণভোটের প্রার্থী হিসেবে জনগণের কাছে যাবে এবং সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি করবে। ভবিষ্যতমুখী রাজনীতির প্রত্যয়ে তরুণদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park