1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী

ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন বাসভাড়া কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া সমন্বয়ের বিষয়টি নিয়ে সরকার পর্যায়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তবে এটি যাতে যৌক্তিকভাবে নির্ধারিত হয়, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি করবে।

তিনি আরও জানান, প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হতে পারে। আসন্ন ঈদে নতুন ভাড়া কাঠামো কার্যকর করার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং ঢাকার বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি করপোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা বলেন, জ্বালানির দাম বৃদ্ধির কারণে নিত্যপণ্যের মূল্যও কিছুটা বাড়তে পারে, তবে সেটি নিয়ন্ত্রণে রাখতে সরকার সচেষ্ট থাকবে। পরিবহন ভাড়া বাড়লেও তা যেন কোনোভাবেই অযৌক্তিক না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

তিনি আরও দাবি করেন, দেশে জ্বালানির যে অতিরিক্ত চাহিদা দেখা যাচ্ছে তা প্রকৃত নয়, বরং অবৈধ মজুদ ও পাচারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এ বিষয়ে ভারত, ভুটান ও মিয়ানমারসহ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে বলে উল্লেখ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park