1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আ.লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা,শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন! ব্যাংকিং খাতে নতুন দিকনির্দেশনা, ডিজিটাল সেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কর্মসূচি শুরু, আক্রান্ত ২২ হাজার ছাড়াল দুর্ভিক্ষ ও চরম সংকটের সময়ে যে আমল ও দোয়া বেশি বেশি পড়বেন ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দুই দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়া হবে সিটি করপোরেশন দাম বাড়লেও সংকট কাটেনি, রাজধানীর পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা

আ.লীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা,শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

শার্শা উপজেলা  প্রতিনিধি: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শার্শার বাগআঁচড়ায় শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বাগআঁচড়ায় এ শোকরান মিছিল হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড় জিরো পয়েন্ট মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার আগেই পদক্ষেপ নিতে পারতো। কিন্তু কোন অজানা কারণে সরকার তা করেনি আজ তা আমাদের পরিষ্কার। সরকারের মধ্যেই লুকিয়ে রয়েছে ফ্যাসিস্টদের দোসরদের প্রতি অনুকম্পা দেখানো চক্রান্তকারীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান,ঝিকরগাছা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ রেজাউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আসির মাওলানা হাবিবুল্লাহ বেলালি,সেক্রেটারী তবিবুর রহমান, শংকরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল বাসার শার্শা উপজেলা জামায়াতের তারবিয়াত (বিভাগ) সভাপতি ফিরোজ আল মাহমুদ প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park