1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশা প্রবাসী উন্নয়ন সমিতির উদ্যোগে অসহায় বৃদ্ধাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ চাই: সংসদে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের নিউ মার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর গোবিপ্রবির আন্তঃবিভাগ ফুটবলে শিরোপা জিতলো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের জন্য দায়মুক্তির বিধান সংবলিত ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) আইন, ২০২৬’ বিল সংসদে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি কণ্ঠভোটে সংসদে উত্থাপন ও পাশ করেন।

বিলে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা, অভিযোগ বা কার্যধারা আইন অনুযায়ী প্রত্যাহার করা হবে। এছাড়া, নতুন কোনো মামলা, অভিযোগ বা কার্যধারা গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে দায়ের করা আইনত নিষিদ্ধ থাকবে।

বিধান অনুসারে, যদি কোনো গণঅভ্যুত্থানকারীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে মামলা দায়ের করা হয়ে থাকে, তবে পাবলিক প্রসিকিউটর বা সরকার নিযুক্ত আইনজীবী সংশ্লিষ্ট আদালতে আবেদন করবেন। আদালত আবেদন পাওয়ার পর ওই মামলা বা কার্যধারার ওপর কোনো কার্যক্রম গ্রহণ করবেন না এবং অভিযুক্ত ব্যক্তি অব্যাহতি বা খালাসপ্রাপ্ত গণ্য হবেন।

তবে বিল অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনে তদন্তের জন্য দাখিল করা যাবে। তদন্তকালে অভিযুক্তকে গ্রেফতার বা হেফাজতে নেওয়ার জন্য কমিশনের অনুমোদন প্রয়োজন হবে। যদি তদন্তে প্রতীয়মান হয় যে অভিযোগে উল্লিখিত কার্য অপরাধমূলক ছিল, কমিশন আদালতে প্রতিবেদন জমা দেবে। আদালত প্রতিবেদনকে পুলিশ প্রতিবেদন সমতুল্য গণ্য করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

বিলে আরও বলা হয়েছে, যদি কমিশনের তদন্তে দেখা যায় কার্যটি রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে সংঘটিত হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে কোনো আদালতে সংশ্লিষ্ট কার্য–সম্পর্কিত মামলা দায়ের করা বা অন্য কোনো আইনগত কার্যধারা গ্রহণ করা যাবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park