1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দিনাজপুরে চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় হাইস্কুল প্রগ্রামিং প্রতিযোগিতা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা তৃণমূল থেকে প্রতিভা খুঁজতে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দীর্ঘ এক বছর পর টেকনাফ স্থলবন্দরে মিয়ানমারের কাঠবাহী  ট্রলার : সীমান্ত বাণিজ্যে নতুন আশার আলো হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৫ জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে: আইনমন্ত্রী মেলান্দহে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার এনসিপি এমপি মাহমুদা মিতুর নিরাপত্তা শঙ্কা, ইসির ঠিকানা প্রকাশে উদ্বেগ নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল বেনাপোল স্থলবন্দরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

দিনাজপুরে চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে প্রেমিকার সামনে প্রেমিকের আত্মহত্যা

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ রবিবার, ৭ আগস্ট, ২০২২

 দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় চলন্ত ট্রেনের সামনে দাড়িয়ে থেকে প্রেমিকার সামনে আত্মহত্যা করেছে মোস্তাকিম নামের এক যুবক।রোববার (৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে চিরিরবন্দর রেল সেতু সামনে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো: মোস্তাকিম (২২) উপজেলার সান্দেরাই গ্রামের মহুবর রহমানের ছেলে।


স্থানীয়রা জানায়, চিরিরবন্দর রেলব্রীজে প্রতিনিয়িত বিভিন্ন ছেলে মেয়ে ঘুরতে আসে। নিহত প্রেমিক ও প্রেমিকা দুপুর বেলা এখানে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষ রেল লাইনে উপর দিয়ে হেটে বাড়ি ফেরার পথে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলে আসলে মেয়েটি রেল লাইনে থেকে নেম পড়ে কিন্তু অভিমান করে লাইনের উপর দাড়িয়ে থাকে ছেলেটি, পরে ট্রেনটি ধাক্কা দিলে ছিটকে পড়ে রেল লাইনের পাশে। পরে স্থানিয়রা গুরুত্বর আহত আবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।


প্রেমিকা সুমি আক্তার বলেন, আমরা দুজনে রেলব্রীজে ঘুরতে আসছিলাম দুপুর বেলা। বাসায় যেতে দেরি হবে সময় চলে যাচ্ছে বলে আমি তাকে বলি, কিন্তু সে আরও কিছুক্ষন থাকতে বলছিলো। পরে আমরা দুজনে রেল লাইন দিয়ে হেটে বাড়ি ফিরছিলাম তখন ট্রেন আসতে দেখে আমি রেল লাইন থেকে নিচে নামে যাই। কিন্তু বার বার বলার পরেও সে রেল লাইন থেকে নামেনি। পরে ট্রেন কাছাকাছি আসলে হাসতে হাসতে দাড়িয়ে থাকলে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে চলে যায়।


চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, প্রেমিক সুমি আক্তার আমাদের হেফাজতে আছেন। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park