1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে আটকা ৩ ট্রেন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

দিনাজপুরে ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, প্রমোশন বাতিলসহ ছয় দফা দাবিতে রাজপথ ও রেলপথ অবরোধ করেছেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এতে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা এবং সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেসসহ তিনটি ট্রেন আটকা পড়ে। একইসঙ্গে বন্ধ হয়ে যায় দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ।

বুধবার সকাল ৯টা থেকে নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় রেললাইনে বসে অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য কারিগরি শিক্ষার্থীরাও। দুপুরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

অবরোধের কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা দিনাজপুর স্টেশনে এবং সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস বিরল উপজেলার মঙ্গলপুর স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিতর্কিত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করা, উপসহকারী প্রকৌশলীর পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, কারিগরি বোর্ড সংস্কারসহ ছয় দফা দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান নিশ্চিত করেছেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে তিনটি ট্রেন আটকা পড়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park