1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

বিরামপুরে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত

নয়ন হাসান
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

বিরামপুর প্রতিনিধি>এন্টিবায়োটিক ব্যবহারে সচেতনতা হই,সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিরামপুরের আয়োজনে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তাহাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং ডাক্তার শাহরিয়ার পারভেজ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ শামসুজ্জামান সবুজ, মেডিকেল অফিসার ডাঃ মনিরা পারভীন, মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, টিকাদান ইন্সপেক্টর মাসুদ পারভেজ, সিনিয়র নার্স মোর্শেদা খাতুন, নার্সিং সুপারভাইজার হোসনেয়ারা, চপলা মল্লিক, সিনিয়র স্টাফ নার্স শামীমা সুলতানা, লতিফা আকতার, রেহেনা পারভিন প্রমুখ।

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তাহাজুল ইসলাম বলেন, ‘বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ পালনের মাধ্যমে নিজেকে, নিজেদের পরিবার ও সমাজের জনগণকে এন্টিবায়োটিক ব্যবহার থেকে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।’

এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নার্স, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park