1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নদী ভাঙ্গন আতঙ্কে নবাবগঞ্জের সিরাজ জাঁতেরপাড়া গ্রামের শতাধিক পরিবার 

মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ
  • প্রকাশ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৭নং দাউদপুর ইউনিয়নের সিরাজ জাঁতেরপাড়া গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া করতোয়া নদীর ভয়াবহ ভাঙ্গনে আতঙ্কে রয়েছে প্রায় শতাধিক কাঁচা পাকা বাড়ীঘরে বসবাসরত পরিবার। 

গত কয়েকদিন আগে চেয়ারম্যান মোঃ আহসান হাবিব এবারের ভয়াবহ বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছেন।  ইউনিয়নের সিরাজ জাঁতেরপাড়া, সিরাজ ফকিরপাড়া,সিরাজ বালুয়াপাড়া নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। 

ভাঙনের ফলে নদীর পাশে বসতি মানুষরা আতঙ্কের মধ্যে আছেন।  হুমকির মুখে রয়েছে ওই গ্রামের বসতভিটা। ভাঙন অব্যাহত থাকলে রাস্তা নদীগর্ভে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাস্তা নদীগর্ভে চলে গেলে ওই এলাকার শিক্ষা কৃষি  সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে।  ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া না হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে। বলে জানিয়েছেন দিনাজপুর জেলা মৎসজীবিলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদুল আলম শাহীন । তিনি জানান, নদী যেভাবে ভাঙতে শুরু করেছে, আমার নিজের বাড়ীসহ শতাধিক বসতবাড়ী নদীতে ভেঙে পড়ার অপেক্ষায় আছে।  পরিবার নিয়ে আতঙ্কে আছি কখন ভেঙে  পড়ে। 

সিরাজ জাঁতেরপাড়া গ্রামের আতঙ্কিত গ্রামবাসী জানায়, প্রতিবছর বন্যায় আমাদের ফসল, গাছপালা,বাড়ীঘর নদীতে ভেঙে পড়ে। আমরা এই আতঙ্কের মাঝে আর কতকাল বসবাস করব? এই আতঙ্কিত জীবন থেকে কবে আমরা চিরমুক্তি পাব? 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park