1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজ আবুধাবিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড ফাইনাল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

আজ আবুধাবিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড ফাইনাল

নিউজ ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ সময় রাত ৯ টায় আবুধাবি শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইরিশ মহিলা দল ৪ রানে জিম্বাবুয়েক হারিয়ে নিগার সুলতানাদের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড।

বাছাই পর্বের চ্যাম্পিয়ন হওয়াটাই বাংলার কাপ্তান নিগার সুলতানা জ্যোতির চাওয়া । তিনি বলেন, ‘আমরা এখানে এসেছিলাম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে এবং আমরা তা পেরেছি। এত বছর ধরে আমরা একসঙ্গে খেলছি, এখন সময় হয়েছে গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার যে আমরা কতটা ভালো, দল হিসেবে কতটা উন্নতি করেছি।’

আরো পড়ুনঃ আওয়ামী লীগ কখনোই ভোট চুরি করে ক্ষমতায় আসেনি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশ দলের অধিনায়ক আরো বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমার মেয়েরা যেভাবে খেলেছে, অধিনায়ক হিসেবে আমি গর্ব অনুভব করি। আজকে যদিও একটু ক্লোজ ম্যাচ ছিল। তার পরও আমার বিশ্বাস ছিল সবার প্রতি। দলের সবারও বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা বের করে আনতে পারব। মেয়েরা দারুণ বোলিং ও ফিল্ডিং করেছে।’

এর আগে গ্রুপপর্বের ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছিল নিগার বাহিনী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১২৯ রান। গোটা আসরে নারী দলের অধিনায়ক নিগার সুলতানা রয়েছেন দারুণ ছন্দে।

জ্যোতি যেনো বাংলার ম্যাশ। গোটা দলকে আগলে রাখছেন নিজের মতো করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park