1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজকে ইফতারের সময় আম্মু কাদবে, অবশ্যই কাদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম ৭ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও

আজকে ইফতারের সময় আম্মু কাদবে, অবশ্যই কাদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২ মার্চ, ২০২৫

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। গত বছর জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধকে ছাড়া এটিই পরিবারের প্রথম রোজা। শনিবার দিবাগত মধ্যরাতে ভাইকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তিনি লিখেছেন,

সবাই পোস্ট দিচ্ছে,’ইফতারের মূল ইনগ্রিডিয়েন্স হলো পরিবার!’
আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেসে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করতো। মুগ্ধর সামনেই আমরা কতো ক্ষেপাইতাম আম্মুকে এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে এখন তো ভালো ভালো রান্না করবাই।
আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাদবে, অবশ্যই কাদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না।
হাজারটা সন্তানের মা আজকে কাদবে, এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না।
ওপারে ভালো থাকুক সব শহীদরা।
রমজান মোবারক
বাংলাদেশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park