1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

শহীদ বাবা’র পাশেই  চির নিদ্রায় শায়িত  হলেন লামিয়া।

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশ সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের  কবরের পাশেই  চির নিদ্রায় শায়িত হলো মেয়ে লামিয়া।

গতকাল শনিবার (২৬এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর শেখেরটেক ৬নং রোডে ভাড়া বাসায় গলায় ওড়না পেচিয়ে ফাস দিয়ে আত্মহত্যা করে বলে সংবাদ পাওয়া যায়। ময়না তদন্ত শেষে রবিবার ২৭’এপ্রিল সন্ধ্যায় লামিয়ার মরদেহ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া নিজ গ্রামের বাড়িতে পৌছালে সন্ধ্যা সাড়ে সাতটায় পাঙ্গাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে বাবা’র কবরের পাশে দাফন করা হয়। লামিয়ার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ  আরেফিন,  

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব  অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইজাজুল হক, দুমকি থানা অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জেলা বিএনপির আহ্বায়ক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রশিদ চুন্নু মিয়া, জামায়াতের জেলা আমির এ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আল-নাহিয়ান, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী পৌর জামায়েতের সভাপতি শহিদুল ইসলাম, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক সাইফুল মৃধা প্রমুখ।

এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ছাত্র কমিটির নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ই মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয় লামিয়া।

ওই ঘটনার দুইদিন পর গত ২০শে মার্চ নিজেই থানায় উপস্থিত হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছিলেন । মামলার এজাহারভুক্ত দুই আসামী সাকিব মুন্সী ও সিফাত মুন্সী আদালতের আদেশমতে কারাগারে আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park