1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের গভীর শ্রদ্ধা-  ভালোবাসায় ভাষা শহিদদের স্বরণ

আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জে ভাষা শহিদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার  এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন অমর একুশের প্রথম  প্রহরেই কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদে প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এরপর একে একে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা বিএনপি,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা স্কাউটস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,আনসার ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,বিভিন্ন স্কুল -কলেজসহ অন্যান্য সরকারি-আধা সরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠন।

পাশাপাশি শুক্রবার এ দিবসকে ঘিরে উপজেলা প্রশাসন দিন ব্যাপি নানা কর্মসূচির আয়োজন করেন।এ কর্মসূচির মধ্যে ছিল অর্ধ নির্মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন,শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা,নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

ইউএনও মৌসুমী হকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম,কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন,সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্,বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা  প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park