1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: শফিকুর রহমান – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন

আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: শফিকুর রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরতির পর বলেন, “আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ।” তিনি স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য না করার আশা প্রকাশ করেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রতি অভিনন্দন জানিয়ে শফিকুর রহমান বলেন, “আপনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সবার। আপনার কাছে সরকারি দল, বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব। জাতির কল্যাণের যে কথা বলতে চাইব, সেগুলো বলার সুযোগ পাব।”

তিনি আরও উল্লেখ করেন, এবারের সংসদে অনেক তরুণ নেতা উপস্থিত রয়েছেন। নিজেকেও তরুণ হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, “বয়স একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটি প্রথম সংসদ।”

স্পিকারের কাছে শুধুমাত্র ন্যায়ের আশা রাখেন তিনি এবং স্পিকারের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। উই ওয়ান্ট জাস্টিস।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park