1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে  আলোচনা সভা  মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নে অসহায় বৃদ্ধা কেন্ত বালার মানবেতর জীবনযাপন, সহায়তার আবেদন নৌ-পুলিশ প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর দুর্নীতি ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে উন্নয়ন কাজ করতে হবে — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হাদি হত্যা মামলার দুই আসামী ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদের ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করছে,,,  কক্সবাজারে সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। সৌদিআরবে মিসাইল হামলায় কটিয়াদীর বাচ্চু নিহত, এলাকা শোকস্তব্ধ,প্রশাসনের সহযোগিতার আশ্বাস উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি সড়কে ট্রাক চাঁপায় স্কুল শিক্ষক নিহত

আকবর খান ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

সাগর হোসেন
  • প্রকাশ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

রাজবাড়ী প্রতিনিধি>রাজবাড়ী সদর উপজেলার ৭নং শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে  “আকবর খান ফাউন্ডেশন” এর উদ্যোগে  দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পে  শতাধিক রোগীর বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

 শুক্রবার (৯ সেপ্টেম্বর ) সকাল ১১ টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আজাহার আলী খান এর সভাপতিত্বে এবং জহিরুল ইসলাম নুরুন্নবীর সঞ্চালনায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মির্জা আসিফ আকবর নিবিড়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭ নং শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী সদর উপজেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ বিশ্বাস,  ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান মন্ডল, আজিবর রহমান শেখ,আব্দুল মালেক সহ প্রমুখ।

উপস্থিত ছিলেন ৭ নং শহীদওহাবপুর ইউনিয়নের ইউপি সদস্য,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ, আকবর খান ফাউন্ডেশনের  সদস্য, রাজবাড়ী সার্কেলের সদস্য, শান্তি সংঘের সদস্য।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আকবর খান ফাউন্ডেশনের সভাপতি আকবর খান।যে সকল চিকিৎসক সেবা প্রদান করেন, ডা: মির্জা আসিফ আকবর নিবির, ডা: অচিন্ত্য কুমার কীর্তনীয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা: তানজিলা খান, সহকারী সার্জন ডা: শারমিন জাহান, মেডিকেল অফিসার ডা: নুরুন্নাহার কনা, মেডিকেল অফিসার ডা: নুরুল ইসলাম, ডা: মোঃ আরিফুজ্জামান।

উল্লেখ্য এর আগেও আকবর খান ফাউন্ডেশন থেকে নিজাতপুর ও ভবদিয়াতে দিন ব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প,   টিউবওয়েল বিতরণ,নগদ অর্থ প্রদান, ঔষুধ বিতরণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে পানির ফিল্টার সহ বিভিন্ন খাবার বিতরণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park