1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আইনের প্রতি শ্রদ্ধা রেখে কারণ দর্শানোর নোটিসের জবাব দিলেন সাবিরা সুলতানা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

আইনের প্রতি শ্রদ্ধা রেখে কারণ দর্শানোর নোটিসের জবাব দিলেন সাবিরা সুলতানা

ঝিকরগাছা যশোর প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

যশোর–২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোছাঃ সাবিরা সুলতানা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যশোর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক জারিকৃত কারণ দর্শানোর নোটিসের লিখিত জবাব প্রদান করেছেন।

এ সময় সাবিরা সুলতানা বলেন, তিনি আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী। কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি কিংবা রাজনৈতিক চাপের কাছে তিনি কখনোই নতিস্বীকার করবেন না বলে পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করা স্বাধীনতাবিরোধী ও চক্রান্তকারী গোষ্ঠী যত ষড়যন্ত্রই করুক না কেন, জনগণের ভালোবাসা, আস্থা ও অকুণ্ঠ সমর্থনে গড়ে ওঠা তার জনপ্রিয়তা তারা কখনোই দমিয়ে রাখতে পারবে না।

আদালতে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি, যশোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাস, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত রহমান কল্লোল এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক ইঞ্জিঃ নওয়াজীস ইসলাম রিয়েল।

শুনানি শেষে সাবিরা সুলতানা সাংবাদিকদের বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। ইতিহাস সাক্ষ্য দেয়, বাংলাদেশের মানুষ কখনোই স্বাধীনতাবিরোধী ও গুপ্ত রাজনীতিকে গ্রহণ করেনি। তাই যশোর-২ আসনের জনগণ ভোটের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে ধানের শীষ প্রতীকে তাদের দৃঢ় অবস্থান আবারও প্রমাণ করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park