1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে ডাকাতির ঘটনায় দলের সর্দার গ্রেফতার কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ

৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
৩০০ আসনে শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশ বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ধারায় ফেরার একটি সুযোগ, তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য অত্যন্ত জরুরি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের একটি হোটেলে বিভাগীয় আহ্বায়ক ও সদস্য সচিব প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সারজিস আলম জানান, ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে ৩০০ আসনেই শক্তিশালী প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে এনসিপি।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে জনগণ আর কোনো বিদেশি আধিপত্যবাদ মেনে নেবে না। আওয়ামী লীগ ও তাদের সহযোগী জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণের কোনো অধিকার রাখে না।

নির্বাচন কমিশনকে সমালোচনা করে সারজিস আলম বলেন, শাপলা প্রতীক প্রদানের সময় কমিশন স্বেচ্ছাচারিতা করেছে। আসলে শাপলা দেওয়ার কথা থাকলেও তারা ‘শাপলা কলি’ প্রতীক দিয়েছে। তবে এনসিপি এই প্রতীকের মধ্যেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতেও যদি একই ধরনের আচরণ দেখা যায়, তবে নির্বাচন কমিশনের প্রতি আস্থার সংকট তৈরি হবে। যদি নির্বাচন কমিশন আবার কোনো দলীয় কমিশনে পরিণত হয়, তাহলে তাদের পরিণতিও পূর্বসূরিদের মতোই হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park