1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রভাষকের উপর সন্ত্রাসী হামলা- শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

হোসেনপুরে প্রভাষকের উপর সন্ত্রাসী হামলা-প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তৌহিদুল ইসলাম সরকার
  • প্রকাশ বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

কিশোরগঞ্জের- হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের ভিতরে বহিরাগত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন- দ্বীন ইসলামের নামের আইসিটি বিষয়ের একজন নিরীহ প্রভাষক। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সাথে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাক বিতন্ডার এক পর্যায়ে সভা শেষ করে বাইরে বের হওয়ার সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলার শিকার হন দীন ইসলাম। 

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রাক-নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান,কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাষক দ্বীন ইসলামের উপর শারীরিকভাবে লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান। এ ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেন ওই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। 

এ নিয়ে  শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব তৈরী হয়। সরেজমিনে তথ্য সংগ্রহকালে হামলার শিকার দীন ইসলাম জানান,গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষকদের স্টাফ কাউন্সিলের মিটিং চলছিলো।  মিটিং শেষ করে নিচে নামার সময় তার  উপর হামলা করে একদল বহিরাগত সন্ত্রাসী। 

এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও কারিগরী শাখার সহকারী শিক্ষক মোবারক হোসেনের পদত্যাগ দাবি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে জরুরি প্রতিকার দাবি করেন। 

খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও কাজী নাহিদ ইভা ,এসিল্যান্ড মোহসী মাসনাদ ও অফিসার ইনচার্জ মারুফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে  দোষীদের  দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের সাথে একাধিকবার মোটোফোনে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

হোসেনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মো. জহিরুল ইসলাম মবিন জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও সংশ্লিষ্ট শিক্ষক মোবারক হোসেনকে কলেজের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। পরে ইউএনও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন প্রভাষক খাইরুল ইসলামকে।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ও অধিকতর  তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park