1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালী সদরে ডিবির অভিযানে ৩ জুয়াড়ি গ্রেপ্তার রুয়েটে পরীক্ষায় অনিয়মের দায়ে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার জামালপুরে সচেতনতামূলক নারী সমাবেশ পুলিশ হত্যা নিয়ে তদন্ত ও বিচারের দাবি ফজলুর রহমানের ডিআইইউ কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবের নতুন কমিটি শ্রীপুরে ছাত্রদল নেতা রাসেল ফকিরের ওপর হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল সংঘাত শুরুর পর প্রথম এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করল পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ

হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৭৬ সংক্রমণ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৩ জন এবং ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা যাওয়া ৩ শিশুর মধ্যে চট্টগ্রামে ২ জন এবং বরিশালে ১ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ৪৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।

এছাড়া ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন। হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৯ হাজার ৯৯১ জন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park