1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত এক বছরেও আদালতে দাখিল হয়নি পুলিশের তদন্ত প্রতিবেদন, লাকসামের মাদরাসা ছাত্রী সামিয়া যৌন নির্যাতনের শিকার, আপরাধীরা আজও অধরা বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ৪ টাকা ১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার

নজরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নাঈম হোসেন (২৫) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত নাঈম হোসেন উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন নাঈম। তবে রাতেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।

ওসি মো. আহসানুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park