1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে নিঁখোজের দুইদিন পর বালুর স্তুুপ থেকে অটোচালকের লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেরোবিতে যোগাযোগ দক্ষতা ও প্রশাসনিক সেবা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত এক বছরেও আদালতে দাখিল হয়নি পুলিশের তদন্ত প্রতিবেদন, লাকসামের মাদরাসা ছাত্রী সামিয়া যৌন নির্যাতনের শিকার, আপরাধীরা আজও অধরা বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম বাড়ল, লিটারে বৃদ্ধি ৪ টাকা ১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডসের মঞ্চে সঞ্চালক রাশমিকা মান্দানা সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

রায়পুরে নিঁখোজের দুইদিন পর বালুর স্তুুপ থেকে অটোচালকের লাশ উদ্ধার

আমিনুল ইসলাম সিয়াম 
  • প্রকাশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুইদিন পর বাড়ীর কাছে সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে অটোচালক সোহাগ হোসেনের লাশ। উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী  বাড়িতে এ ঘটনা ঘটেেছে।

অটোচালক সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ীর-তাজল ইসলামের ছেলে। স্ত্রী-শাহিনুর-বেগম ৮ মাস গর্ভবতি। স্বামীর খুনের খবরে স্ত্রী ও মা অচেতন অবস্থায় রয়েছেন।

শনিবার ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে থানার পুলিশ, সাবেক চেয়ারম্যান,  গ্রামপুলিশ ও স্বজনরা সোহাগের লাশ সনাক্ত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে (১২ ফেব্রুয়ারী) ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটের বাড়ি থেকে নিখোঁজ হয় সোহাগ।  

সোহাগের ভাই ও মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ নির্বাচনে ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছেনা। তবে সে অনলাইনে জুয়ায় আশক্ত ছিলো।। এ কারণে হয়তো হত্যা করে পাশ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তুপে পুঁতে রাখে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের লাশ তাদের বাড়ীর পাশ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তুপ থেকে শনিবার দুপুর ১২টায় উদ্ধার করা হয়েছে। এঘটনায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park