1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিএনজি বন্ধের দাবিতে সুন্দরগঞ্জে মোটর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ আগামীকাল  হান্টা ভাইরাস কী, কতটা বিপজ্জনক এবং মহামারির ঝুঁকি কতটা নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি আল-আমিন খান, সম্পাদক নজির খান জুলাই আন্দোলন সংক্রান্ত থানায় দায়ের সব মামলা তদন্ত করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরায় চালুতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: শিল্পমন্ত্রী নীলফামারী সদর হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া মৃদু ভূমিকম্পে কাঁপল দেশ সিএনজি বন্ধের দাবিতে সুন্দরগঞ্জে মোটর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে জাবিতে ‘অভয়ারণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী

সিএনজি বন্ধের দাবিতে সুন্দরগঞ্জে মোটর শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ ও অনিয়ন্ত্রিত সিএনজি এবং ব্যাটারিচালিত যানবাহন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মোটর শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। শনিবার সকালে সুন্দরগঞ্জ উপজেলা শহরে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা শহরসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে অনুমোদনহীন সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন চলাচল করায় পরিবহন খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এতে মোটর শ্রমিকদের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ করেন শ্রমিক নেতারা। এসব দাবিকে সামনে রেখে সুন্দরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিবাদ মিছিলটি উপজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি জানান। পরে বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সুন্দরগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম বলেন, অনিয়ন্ত্রিতভাবে সিএনজি ও ব্যাটারিচালিত যানবাহন চলাচল করায় বৈধ পরিবহন শ্রমিকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেক শ্রমিককে। দ্রুত এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সাধারণ সম্পাদক শ্রী স্বপন কান্ত সরকার বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে নিয়মবহির্ভূত যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা জরুরি। আমরা প্রশাসনের কাছে শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সড়ক মোটর ইউনিয়ন সাধারণ সম্পাদক নুরনবী মিয়া বলেন, অবৈধ যানবাহনের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। যাত্রী ও চালক উভয়ের নিরাপত্তার স্বার্থে এসব যান নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

এসময় সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে শ্রমিক নেতারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park