1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সদরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সদরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষণা

শিমুল তালুকদার
  • প্রকাশ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের সদরপুর উপজেলায়  জ্বালানি তেল পাচারের ভিডিও করায় তেলের ডিলারের  সন্ত্রাসীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত ও হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে উপজেলার  বিভিন্ন গনমাধ্যমে কর্মরত  স্থানীয় গণমাধ্যমকর্মীরা। হামলার পর লিখিত অভিযোগ দিলেও পুলিশ ও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন সাংবাদকর্মীরা । এর প্রতিবাদে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা পুলিশের  সকল সংবাদ অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠন।

​ সোমবার  (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক জরুরি প্রতিবাদ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সদরপুর উপজেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

জানা গেছে, গত ৩ এপ্রিল গভীর রাতে উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের গাবতলা বাজারের তেলের ডিলার   মোহাম্মদ আলী তেল পাচার করতে গেলে স্থানীয় জনতা তেলের ড্রাম সহ কয়েকটি নসিমন গাড়ী আটক করে সাংবাদিকদের খবর দেয়। এই  ঘটনার ভিডিও  ধারণ করতে যান দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিন ও জাগরণী টিভির সাংবাদিক আলমগীর হোসেন। 

ভিডিও ধারন কালে তেলের ডিলারের  নির্দেশে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিক লাঞ্ছনা করে। এই ঘটনায় তাৎক্ষণিক  ভুক্তভোগী সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড কে বিষয়টি অবগত করেন। পরদিন শনিবার সকালে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দিলেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত কোনো অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি। 

শুধু  তাই নয়, থানায় অভিযোগ দায়ের করতে গিয়েও থানা চত্বরে  পুলিশের সামনেই তেলের ডিলারের উচ্ছৃংখল লোকজন  আবারো সাংবাদিকদের উপর  হামলা চালানোর পরেও অদ্যবধি এই পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি। বরং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে অনেকে সাংবাদিকদের আপস করারও প্রস্তাব দিচ্ছেন বলেও ভুক্তভোগী সাংবাদিকরা জানিয়েছেন। 

সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে  বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা প্রেস ক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব সদরপুরের  সভাপতি ও মানবজমিন প্রতিনিধি শিমুল তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি সাব্বির হাসান,​দৈনিক আমার দেশপ্রতিনিধি শেখ ছোবাহান  সাংবাদিক ফোরামের সভাপতি,আবুল বাসার মিয়া, মোঃ নূরুল ইসলাম, দৈনিক জনকন্ঠ, সাঈদুর রহমান লাবলু, দৈনিক দিনকাল, প্রভাত কুমার সাহা, দৈনিক আমাদের সময়, মোঃ কবির হোসাইন, দৈনিক ইনকিলাব সহ  প্রমুখ।

সাংবাদিকরা ক্ষোভ  প্রকাশ করে বলেন, “পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা হবে আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকবে—তা মেনে নেওয়া যায় না। সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা ও প্রশাসনের গড়িমসির প্রতিবাদে আমরা আজ থেকে উপজেলা প্রশাসন, এসিল্যান্ড ও থানা পুলিশের  কোনো সংবাদ প্রচার করব না।”

​ হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না  আনা পর্যন্ত  এই বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সভায় হুঁশিয়ারি দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় সুধী সমাজের মাঝেও ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park