1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক

সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (২ মে) নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

তিনি বলেন, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। যাচাই-বাছাই শেষে বিষয়টি কমিশন সভায় কাগজপত্র উপস্থাপন করা হবে এবং দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এর আগে গত ২১ এপ্রিল নির্ধারিত সময় বিকেল ৪টার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার আবেদন গ্রহণ করেননি। পরে বিষয়টি আদালতে গড়ালে আদালত নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে শেষ পর্যন্ত নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park