1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শেখ হাসিনার প্রতীকী ফাঁসি, জনতার আদালতে ঘোষিত ‘গণহত্যার দায়’ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

শেখ হাসিনার প্রতীকী ফাঁসি, জনতার আদালতে ঘোষিত ‘গণহত্যার দায়’

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। ‘জাগ্রত জুলাই’ ও ‘জুলাই ঐক্য’ আয়োজিত এ কর্মসূচিতে ‘জনতার আদালত’ বসিয়ে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা এবং ২৪ জুলাইয়ের ঘটনার মূল হোতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রতীকী রায় কার্যকর করা হয়।

অনুষ্ঠানে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবি জুবায়ের, সাংবাদিক ইসরাফিল ফরাজী, জাগ্রত জুলাইয়ের সিনিয়র সহ-সভাপতি শামীম হামিদসহ বিভিন্ন পেশার মানুষ।

অনুষ্ঠানটি ছিল প্রতীকী হলেও দৃশ্যায়ন ছিল পরিকল্পিত ও শক্ত বার্তাবাহী। রায় পাঠ করেন অ্যাডভোকেট তানজিনা ফেরদাউস। ‘হার্টবিট পরীক্ষা’ করেন রায়হান মাদ্রাজী, ‘জল্লাদ’ ছিলেন আলিফ জাওফি, কালেমা পাঠ করান মোস্তফা হোসাইন এবং নির্দেশনা দেন আজিজ সাইফুল্লাহ। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা কবি মুন্সি বোরহান মাহমুদ।

বক্তারা বলেন, “এই ফাঁসি প্রতীকী হলেও আমরা চাই, এটি বাস্তবে রূপ নিক। বাংলাদেশে বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় আটকে থাকে—এই রায় যেন সে পথে না পড়ে। আগামী এক বছরের মধ্যেই শেখ হাসিনাসহ সব গণহত্যার নায়ক-নায়িকাদের বিচারের মুখোমুখি দেখতে চাই।”

আয়োজকরা জানান, প্রতীকী ফাঁসির মাধ্যমে তারা নতুন বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জোরালো করতে চেয়েছেন, যেখানে গণহত্যা ও স্বৈরাচারের কোনো স্থান থাকবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park