1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কথা বলতে না দিলে দুলাভাই চলে যাবে: সিলেটে হাস্যরসে তারেক রহমান ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ২৮৪ যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত

মো: তামিম সরদার
  • প্রকাশ শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>দেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রথিকৃৎ শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে পিরোজপুরে প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার (০৫ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইউসুফ জাকী, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন দেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম প্রথিকৃৎ। শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী, আদর্শবাদী কর্মী ছিলেন। তিনি ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় প্রচন্ড উৎসাহ ছিল তার। তিনি উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন, বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park