1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শার্শায় তক্ষকসহ দুইজন আটক করেছে পুলিশ  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

শার্শায় তক্ষকসহ দুইজন আটক করেছে পুলিশ 

ইকরামুল ইসলাম
  • প্রকাশ মঙ্গলবার, ২০ মে, ২০২৫

শার্শা উপজেলা প্রতিনিধিঃ যশোর জেলার শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে শার্শা উপজেলার মাটিপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর নির্দেশনায় এবং শার্শা থানার অফিসার ইনচার্জ কে. এম. রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) হযরত আলী ও এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মাটিপুকুর গ্রামের করিম হোসেনের বসতঘরের শয়নকক্ষ থেকে একটি জীবিত তক্ষকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর পুত্র মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের পুত্র মোঃ মামুনুর রশিদ (৪২)। পুলিশের তথ্যমতে, করিম হোসেনের বিরুদ্ধে পূর্বেও একই অপরাধে একটি মামলা রয়েছে।

এই ঘটনায় শার্শা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচার প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park