1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রায়পুরে ছেলের হাতে বাবার মৃত্যু – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

রায়পুরে ছেলের হাতে বাবার মৃত্যু

রায়পুর প্রতিনিধি
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক বৃদ্ধ পিতা তাঁরই ছোট ছেলে মামুনের হাতে নির্মমভাবে খুন হয়েছেন।

বুধবার (১১ জুন) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশীদ সর্দার ব্রিজ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম হযরত আলী দেওয়ান (৭৫)। তিনি উত্তর চরবংশী ইউনিয়নের দেওয়ান বাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনার পর থেকেই ঘাতক ছোট ছেলে মামুন পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর ছোট ছেলে মামুন (৩৫) পিতার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে বিরোধে জড়িত ছিলেন। বুধবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মামুন ক্ষিপ্ত হয়ে পিতাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই হযরত আলী দেওয়ানের মৃত্যু হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park