1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা, থাকতে পারে দাবদাহও – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাস জীবনের অদেখা কষ্ট—স্বপ্নের আড়ালে লুকানো বাস্তবতা প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ শিক্ষকের কাউকে বাদ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী অবশেষে আমেরিকার অস্ত্রের বড় চালান আসছে মধ্যপ্রাচ্যে মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি শাপলা চত্বর ঘটনায় ঘটনাস্থলেই ৩২ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারায় আনতে সমন্বিত নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত আপাতত শপথ হচ্ছে না এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের সরকার মিডিয়ার সঙ্গে সংঘাতে যেতে চায় না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা, থাকতে পারে দাবদাহও

মে মাসে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর শঙ্কা, থাকতে পারে দাবদাহও

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়সহ একাধিক আবহাওয়াজনিত দুর্যোগের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি এবং তাপপ্রবাহ জনজীবনে প্রভাব ফেলতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি এবং এক দফা তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি এবং ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাত হলে দেশের উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানির স্তর সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টি চলছে, যার ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং কৃষিখাতে কিছুটা ক্ষতির খবরও পাওয়া গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park