1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাহফুজ আলম ও আসিফ মাহমুদ কি অংশ নিচ্ছেন ভোটযুদ্ধে? – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

মাহফুজ আলম ও আসিফ মাহমুদ কি অংশ নিচ্ছেন ভোটযুদ্ধে?

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে শপথ নেওয়া দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবেন কি না, তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

উপদেষ্টা আসিফ মাহমুদ আগেই নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামবেন, তা এখনও স্পষ্ট করেননি। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমকেও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন তার ভাই মাহবুব আলম, যিনি সম্প্রতি এনসিপির এক সভায় বলেন—“আগামী নির্বাচনে রামগঞ্জ আসনে প্রার্থী হতে পারেন মাহফুজ আলম।”

এদিকে, সরকারে থাকা কয়েকজন উপদেষ্টার বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। জানা যায়, গত সেপ্টেম্বরে সরকারের শীর্ষ পর্যায় থেকে দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি মাহফুজ বা আসিফের কাছ থেকে।

সূত্রগুলো বলছে, নির্বাচন ঘিরে জটিল সমীকরণে তারা এখনই পদত্যাগ করতে চান না। কারণ, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ছাত্রনেতাদের দাবিতে গঠিত এই অন্তর্বর্তী সরকারের মূল ভিত্তি গড়ে উঠেছিল তরুণ নেতৃত্বের ওপর। উপদেষ্টা পরিষদে তিনজন শিক্ষার্থী প্রতিনিধি থাকলেও তাদের একজন—নাহিদ ইসলাম—ইতিমধ্যেই পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছেন। ফলে বাকি দুজন উপদেষ্টার যেকোনো সিদ্ধান্ত সরকারের গঠন ও ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি গুঞ্জন ছড়ায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিতে পারেন। এমনকি দলের নির্বাচনী কার্যক্রমে নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও খবর প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গুজব ওঠে, যদিও দলটি তা অস্বীকার করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে এই দুই উপদেষ্টার অবস্থান সরকারের স্থিতিশীলতা ও নিরপেক্ষতা—দুটির ওপরই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। তারা যদি পদত্যাগ করেন, তাহলে অন্তর্বর্তী সরকারের ভেতরে শিক্ষার্থী প্রতিনিধিদের ভূমিকা কার্যত শেষ হয়ে যাবে।

অন্যদিকে, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “দুই উপদেষ্টাকে দলীয় হিসেবে দেখানো হচ্ছে উদ্দেশ্যমূলকভাবে। অনেক উপদেষ্টাই আছেন যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, কিন্তু কেবল ছাত্রনেতাদের ক্ষেত্রেই এই প্রশ্ন তোলা হচ্ছে।”

রাজনীতি পর্যবেক্ষক সাব্বির আহমেদ বলেন, “ক্ষমতায় থাকা মানে প্রভাব ও সুবিধা—এই অবস্থান ছাড়তে কেউ সহজে চায় না। তবে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষার্থী উপদেষ্টাদের সরে যাওয়া উচিত।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নিলেও মাহফুজ আলম হয়তো সরকারে থেকে কাজ চালিয়ে যাওয়ার পথই বেছে নিতে পারেন। কারণ, তাদের পদত্যাগ সরকার-এনসিপি সম্পর্ককে সরাসরি ক্ষতিগ্রস্ত করবে না, তবে রাজনৈতিক ভারসাম্যকে নাড়া দিতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park