1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদার মেয়াদ ৬ মাস কমাল সরকার, এসএসএফ নিরাপত্তা সুবিধা সীমিত সিএনজিতে তুলে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে: র‌্যাব আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা

মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আট সপ্তাহের জন্য আগাম জামিন প্রদান করেন। একই সঙ্গে তাকে সিরাজগঞ্জের সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আমির হামজার আইনজীবী শিশির মনির জানান, বাংলাদেশের প্রচলিত আইনে মানহানির মামলা সেই ব্যক্তি নিজে করেন যার মানহানি হয়েছে। অন্য কেউ কারও মানহানির অভিযোগে মামলা করতে পারেন না। তিনি দাবি করেন, এ মামলায় আইনের ভুল প্রয়োগ হয়েছে।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে বলেন, ওয়াজ মাহফিলে আমির হামজা বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। এমনকি নারী সংসদ সদস্যদের নিয়েও বিরূপ মন্তব্য করেছেন, যা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

এর আগে গত ২১ এপ্রিল সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park