1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুর পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

মাধবপুর পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

লিটন পাঠান,
  • প্রকাশ রবিবার, ১৮ মে, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের হাতে ১০কেজি গাঁজাসহ মিজানুর রহমান (৬৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার(১৮ মে) রাতে  চৌমুহনী ইউনিয়নের  মিস্ত্রিবাড়ী সাকিনের ধর্মঘর-তেমুনিয়া রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মিজানুর রহমান ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মৃত ফরাশ উদ্দিনের ছেলে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক কারবারিকে গ্রেফতার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরো জানান, মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক কর্মতৎপরতার অংশ হিসাবেই এ অভিযান পরিচালনা করা হয়।মাদক কারবারিরা বর্তমানে শান্তিতে নেই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park