1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর মাদক বিরোধী  সেমিনারে  সবাইকে সোচ্চার থাকার আহ্বান – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

জামালপুর মাদক বিরোধী  সেমিনারে  সবাইকে সোচ্চার থাকার আহ্বান

শাহ্ আলী বাচ্চু
  • প্রকাশ বুধবার, ৩১ আগস্ট, ২০২২

জামালপুর প্রতিনিধি>জামালপুরে মাদকদ্রব্য অপব্যবহার বন্ধের উপর  সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়ছে। বুধবার ৩১আগষ্ট   সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হল রুমে  এ কর্মশালায়  প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন,  জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

তিনি বক্তব্যে বলেন, জামালপুর জেলার সাথে অন্য যেগুলি জেলার জলপথ ও স্থল পথে সংযোগ রয়েছে, সে সব স্থানে প্রশাসনিক নজরদারী বাড়াতে হবে।

সমাজের প্রতিটি ক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে। মাদকদ্রব্য বিক্রয়ের স্থান গুলি নিরুপন করতে পারলেই, এসব বিক্রি বন্ধ করা সম্বব। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নিয়ে যারা ধরা পরে, আমরা তাদের ছাড়াতে তদবির করিনা কখনো।

তাদের সাজা আরো কঠোর হওয়া দরকার, আদালত তাদের যদি দুই চার দিনের জেল না দিয়ে, ৬ মাস কিংবা তার অধিক সময় জেল দেয়, এবং তাদের যদি জামিন না হয়, তাহলে মাদকসেবী এমনিতেই কমে যাবে। তিনি অন্য আরেকটি প্রসঙ্গ টেনে বলেন, আমার জামালপুর সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে অভিযোগ আসছে, সারের ডিলারা, সার তুলে, মিল গেটে বিক্রি করে দিচ্ছি, অধিক মুনাফার লোভে। তাদের তিনি হুশিয়ার করে, প্রশাসনকে নজর দিতে বলেন। তার সাথে তাদের মুনাফাদারক ডিলারীদের আইনের আওতায় আনার নির্দেশ দেন। 

জেলা প্রশাসক  শ্রাবন্তী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক  এ কে এম সৈকত ইসলাম, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অধক্ষ‍্য  আশরাফ হোসেন তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলার ও প্রতিটি উপজেলার প্রশাসনিক কর্মকতারাসহ সাংবাদিক ও  রাজনৈতিক ব‍্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park