1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাটির কলসি ভর্তি রুপার টাকার অংশ দাবী করায় ভাইয়ের পরিবারকে হুমকি ও মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান দেশে হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত ১ হাজার ছাড়াল শিরীন শারমিনকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা ব্যর্থ হবে: গোলাম মাওলা রনি প্রভাবশালী-প্রশাসনের কব্জায় সুন্দরগঞ্জের পেট্রোল পাম্প ফের বড় পর্দায় জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা শোলাকুড়িতে সনাতন ধর্মের বারো তীর্থি মেলায় হাজারো মানুষের ঢল জিয়ার খাল পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ হজযাত্রায় চলমান যুদ্ধের প্রভাব পড়বে না: ধর্মমন্ত্রী কায়কোবাদ শ্রীপুরে বিদ্যালয়ের মাটি ভরাটে অনিয়ম: তেলিহাটি ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মাটির কলসি ভর্তি রুপার টাকার অংশ দাবী করায় ভাইয়ের পরিবারকে হুমকি ও মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১০ আগস্ট, ২০২২

পিরোজপুর প্রতিনিধি>পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়নের বাইনকাঠী গ্রামে মাটি খুঁড়ে কলসি ভর্তি রুপার টাকা পাওযার ঘটনাকে কেন্দ্র করে দিলিপ কুমার মন্ডল নামে একজনকে মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগী। আজ বুধবার দুপুর ১২ টায় পিরোজপুর প্রেসক্লাবে হামলা ও হয়রানিমূলক মিথ্যা মামলা দেয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন দিলিপ কুমার মন্ডল ও তার ছেলেন চন্দন মন্ডল।


লিখিত বক্তব্যে লিলিপ কুমার মন্ডল জানান, গত বছরের মাঝামাঝি সময়ে বাড়ির কাজ করতে মাটি খুরার সময় একটি মাটির কলসি ভর্তি রুপার টাকা পায় তার সেঝ ভাই গোপাল মন্ডল। এরপর গোপাল মন্ডল ছোট ভাই শংঙ্কর মন্ডল আসলে ভাগাভাগি করে নিবে বলে মিথ্যা আশ^াস দিয়ে ঘুরাতে থাকে। একসময় ছোট ভাই শংঙ্কর মন্ডল কে মাটির কলসিতে পাওয়ার রুপার টাকা ভাগাভাগি করে নিয়ে আমাকে ও আমার পরিবারকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানের হুমকি দিতে থাকে।

আমরা এ বিষয়ে নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করলেও কোন সুফল না পাওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিলে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসাকে দায়িত্ব দিলেও আমরা কোন সুফল পাইনি।

আমার সেঝ ভাই গোপাল মন্ডল আমি ও আমার স্ত্রী ও আমার ছেলে চন্দন কে আসামী করে একটি মারামারির মিথ্যা মামলা দেয়। আমি একজন সামান্য কৃষক কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করি আমার ছেলে পড়াশুনো করে আমরা কিভাবে তাদের মারধর করবো।

গোপাল মন্ডল ও মনিশংঙ্করের অনেক টাকা এলাকার লোকজন ওদের আমি ও আমার পরিবার ওদের কিভাবে মারধর করবো? শুধু মামলা দিয়েই থামেনি এখনো তারা আমাদের মারধর, পুনরায় মিথ্যা মামলা দেয়া এবং মেরে গুম করে দেয়ার হুমকি দিচ্ছে।

আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এ বিষয়ে যেনো সুষ্ঠ তদন্ত করে কলসি ভর্তি রুপার টাকার রহস্য উৎঘাটন করে এবং আমাদের জীবনে নিরাপত্তা প্রদান করে।
এ বিষয়ে অভিযুক্ত গোপাল মন্ডল কে তার মোবাইল ফোনে বারবার কল করলেও তিনি প্রথমে মোবাইল রিসিভ করেনি এবং পরে মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park