1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ গণভোট ইস্যুতে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী কুড়িগ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি 

বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

বেরোবি প্রতিবেদক
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে ৮ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠক শেষে এমন সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের সঙ্গে যারা যুক্ত, তাদের কারও প্রতি প্রশাসনের নরম মনোভাব নেই। প্রাথমিক তদন্তে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে ৮ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তদন্ত শেষে বহিষ্কারের এই সংখ্যা আরও বাড়তে পারে।”
উপাচার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।
প্রশাসন সূত্রে জানা যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই মার্কেটিং বিভাগের। তারা হলেন— সাফায়েত শুভ (১৬ ব্যাচ), শাহরিয়ার অপু সজিব (১৬ ব্যাচ), সৌরভ (১৬ ব্যাচ), নাজমুজ সাকিব (১৬ ব্যাচ), রোহান সরকার (১৬ ব্যাচ), রোহান (১৬ ব্যাচ), জিহাদ (১৬ ব্যাচ) ও আশরাফুল (১৪ ব্যাচ)।
এর আগে সোমবার (১৩ অক্টোবর) রাতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১১ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সংঘর্ষ চলাকালে একাডেমিক ভবন – ৩ এ ভাঙচুরের ঘটনাও ঘটে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, শিক্ষকবৃন্দ এবং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাটি এখনও বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা সৃষ্টি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park