1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বেগম রোকেয়া দিবস আজ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

বেগম রোকেয়া দিবস আজ

নিউজ ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আজ ৯ ডিসেম্বর, বাঙালি নারীজাগরণের অগ্রদূত, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের এই দিনে রংপুরের পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে জন্ম নেন তিনি এবং ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন। তার কর্ম ও আদর্শকে স্মরণ করে প্রতি বছর দিনটি বেগম রোকেয়া দিবস হিসেবে পালন করা হয়।

এ বছরও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করছে। নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে দেওয়া হচ্ছে রোকেয়া পদক। নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) রুভানা রাকিব, নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণিতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা।

আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, উনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজে নারীর শিক্ষা বিস্তারে বেগম রোকেয়ার যে অসামান্য সাহসী ভূমিকা—তা নারীর ক্ষমতায়নের পথ তৈরি করেছে। সেই পথের ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছে।

১৯০৫ সালে প্রকাশিত তার ইংরেজি গ্রন্থ Sultana’s Dream বা সুলতানার স্বপ্ন নারী জাগরণের এক অসামান্য সাহিত্যকর্ম হিসেবে বিশ্বব্যাপী আলোচিত। ইউনেসকোর ‘ওয়ার্ল্ড মেমোরি’ তালিকায় স্থান পাওয়া এই গ্রন্থের পাশাপাশি মতিচূর, পদ্মরাগ, অবরোধবাসিনীসহ তার অন্যান্য রচনাও সমাজ সংস্কার ও নারীমুক্তির বার্তা বহন করে। ২০০৪ সালে বিবিসি বাংলার জরিপে তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন।

নারীশিক্ষা ও সমাজ সংস্কারের এই পথপ্রদর্শকের স্মৃতিবিজড়িত দিনটিতে দেশজুড়ে শ্রদ্ধা ও অনুপ্রেরণাময় আবহ বিরাজ করছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park