1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বীর মুক্তিযোদ্ধাদের সাথে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা

বীর মুক্তিযোদ্ধাদের সাথে সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

পাবনা প্রতিনিধি> সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডারদের সাথে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়।

শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) কে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

এ সময়ে পুলিশ সুপার বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়ে আপনারা যেভাবে ছিনিয়ে এনেছেন মাতৃভূমির স্বাধীনতা ঠিক তেমনিভাবে দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে সামাজিক অপরাধ, বাল্যবিবাহ, মাদক, জুয়া প্রতিরোধে সহযোগিতা করবেন বলে আশা করি।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নূর-আলম সিদ্দিকী, সাবেক জেলা কমান্ডার গাজী ছোরহাব আলী সরাকার, সফিকুল ইসলাম সফি, সাবেক উপজেলা কমান্ডার গাজী শাহাদত হোসেন ফিরোজী, ফজলুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসাহাক আলী।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে জেলার সকল বীর মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে সমাবেশ করার আশাবাদ ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park