1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বীর মুক্তিযোদ্ধা ফুলুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায়

বীর মুক্তিযোদ্ধা ফুলুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

আসলাম উদ্দিন আহম্মেদ
  • প্রকাশ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রামের উলিপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উপজেলার তবকপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সরকার ফুলু শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উমানন্দ সরকার বাড়ীতে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। ওইদিন রাত ৯ টায় উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ সরকার বাড়ীতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক কন্যাসহ অসংখ্য আত্বীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সরকার ওরফে ফুলু মেম্বারের জানাজার আগে গার্ড অব অনার প্রদান করা হয়।

 এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা, তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 এদিকে তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park