1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্য দিয়ে তিনি বিএনপির গঠনতন্ত্র অনুসারে দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন।

শুক্রবার ৯ জানুয়ারি রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, দলের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্তে স্থায়ী কমিটির সব সদস্য একমত পোষণ করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় তারেক রহমানকে। এরপর থেকে দীর্ঘ সময় ধরেই তার নেতৃত্বে দল পরিচালিত হয়ে আসছে। করোনাভাইরাস পরিস্থিতিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার ২০২০ সালের ২৫ মার্চ শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেয়। শর্ত অনুযায়ী তিনি রাজনীতিতে অংশ নিতে পারবেন না এবং চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না, ফলে তিনি সক্রিয় রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে ছিলেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়া মুক্তি পেলেও তিনি আর রাজনীতিতে সক্রিয় হননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তার ইন্তেকাল হলে বিএনপির চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়। সেই প্রেক্ষাপটেই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে একটি নতুন অধ্যায় শুরু হলো। দীর্ঘদিন ধরে কার্যত দলের নেতৃত্ব দিয়ে আসলেও এবার গঠনতান্ত্রিক স্বীকৃতির মাধ্যমে তারেক রহমান বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park