1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী

বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে যাত্রা শুরু করেছে: জামায়াত আমির

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে তাদের রাজনৈতিক যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জুলাই আন্দোলনের শহীদরা কোনো নির্দিষ্ট দলের সম্পদ নয়, তারা পুরো জাতির সম্পদ। তাদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন জামায়াত আমির। ওই সভায় অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের উপস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার চেয়ার অত্যন্ত নির্মম। ক্ষমতা মানুষকে অতীত ভুলিয়ে দেয়। তিনি দাবি করেন, সংসদের ভেতরেই সরকার দলীয় একজন প্রতিমন্ত্রী ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টি স্বীকার করেছেন, যা দেশের গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

বিএনপিকে লক্ষ্য করে তিনি বলেন, গণভোটকে ফেলে দেওয়া মানে জাতিকে অপমান করার শামিল। তার অভিযোগ, বিএনপি গায়ের জোরে গণভোটের দাবি উপেক্ষা করেছে এবং সংসদে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করে কোনো রাজনৈতিক দল জনগণের আস্থা অর্জন করতে পারে না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, বাংলাদেশ ব্যাংক, ক্রিকেট বোর্ড, জেলা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে বিএনপি ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। তার মতে, রাষ্ট্রীয় কাঠামোকে দলীয়করণ করার এই প্রবণতা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

আলোচনাসভায় উপস্থিত শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অনন্য। তাদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park