1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বালিয়াডাঙ্গীতে ৫ম শ্রেণীর ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী ডেস্ক রিপোর্টার নিয়োগ বিজ্ঞপ্তি মার্কিন অবরোধ না তুললে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেওয়া হবে: ইরান ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আইএমএফ, স্থগিতের খবর নাকচ সরকারের রাজধানীর বাইকারদের জন্য সুখবর, ঢাকায় ১৮ পাম্পে বাড়ানো হলো ‘ফুয়েল পাস’ কার্যক্রম

বালিয়াডাঙ্গীতে ৫ম শ্রেণীর ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযোগ

মোঃ ইলিয়াস আলী
  • প্রকাশ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর গান্ডিকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া বিসনু দেব নামের এক ছাত্রের চুল কেটে দিয়েছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা।

সে উপজেলার ভানোর ইউনিয়নের গান্ডিকারী দেবপাড়া গ্রামের বিনোদ দেব এর ছেলে।
বিনোদ দেব তার ছেলেকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিচার দিতে এসে সাংবাদিকদের কাছে চুল কেটে দেওয়ার অভিযোগ করেন।

ছাত্র বিসনু দেব বলেন, আমি অংক করছিলাম স্যার আমাদের বলে আসো তোমাদের অংক বুঝায় দিচ্ছি। অংক বুঝাই দিতে দিতে স্যার আমাকে বলে তোমার চুলগুলো অনেক বড় হয়েগেছে কাটোনি কেন, আমি বলি স্যার বাবার কাছে টাকা নিয়ে কাল কেটে আসবো। স্যার আমার কথা না শুনে আমাদের ক্লাসের অন্য ছাত্রদের কাচি নিয়ে আসতে বলে।  কাচি নিয়ে আসলে স্যার এভাবে আমার চুল কেটে দেয়। বাকি বন্ধু-বান্ধবীরা আমাক দেখে খুব হাসাহাসি করে। তাই আমি ইউএনও স্যারের কাছে বিচার দিতে এসেছি। আমি এর সুষ্ঠু বিচার চাই। 

বিনোদ দেব জানান, তার ছেলে বিসনুর চুল কেটে দিয়ে উল্লাস করেন প্রধান শিক্ষক মসলিমউদ্দীন। এতে আমার ছেলে আতংকিত হয়ে পরেছে। ভয়ে সারারাত ছেলের গায়ে জ্বর। আমি এটির বিচার চাই।
এ ব্যপারে প্রধান শিক্ষক মসলিম উদ্দীনের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেস্টা করা হলে,  মোবাইল বন্ধের কারণে কথা বলা সম্ভব হয়নি।

বালিয়াডাঙ্গী  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আজমল আজাদ রয়েল বলেন, বিষয়টি আমি শুনেছি,শিক্ষার্থীর চুল কেটে দেওয়া ঠিক হয় নি। অভিভাবক লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park