1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশালে আ.লীগ নেতা মনিরুল ইসলাম ছবি গ্রেফতার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

বরিশালে আ.লীগ নেতা মনিরুল ইসলাম ছবি গ্রেফতার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগর ডিবি পুলিশের ইন্সপেক্টর ছবির হোসেনের নেতৃত্বে একটি টিম নগরীর জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

ইন্সপেক্টর ছবির হোসেন জানান, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। জুলাই-আগস্টের আন্দোলন দমনে তিনি সক্রিয়ভাবে রাজপথে ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park