1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ এমপি রবিউল বাশার, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়, তবে ব্যবসা সহজীকরণে সহায়তা দেবে সরকার: অর্থমন্ত্রী সিরাজগঞ্জে অটোচালকের গলাকাটা লাশ উদ্ধার জলাবদ্ধতায় বিপর্যস্ত চট্টগ্রামবাসীর কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর চকরিয়ায় ৩৫০০ কৃষকদের মাঝে রোপা আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ সামনে ঈদুল আজহায় লম্বা ছুটি, মিলতে পারে টানা ১০ দিন ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত কুড়িগ্রামে এসডিজি কার্যক্রম নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফ্যামিলি কার্ডে ৩৭ হাজার ৮১৪ পরিবারে নারী প্রধানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি জানান, এসব পরিবারের নারী প্রধানদের ইতোমধ্যে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে নারী ও শিশুরা টেকসই উন্নয়নের সমঅংশীদার হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে সমৃদ্ধ বাংলাদেশ।

নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দরিদ্র ও অসচ্ছল নারীদের সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম চালু রয়েছে। এছাড়া গর্ভবতী মায়েদের গর্ভকালীন পুষ্টি নিশ্চিত করা এবং শিশুদের পুষ্টি চাহিদা পূরণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশে মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনার পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের লক্ষ্যে জয়িতা ফাউন্ডেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park