1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফেসবুকে সব ভিডিওই হবে রিলস, আয় শুধুই রিলস থেকে – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন

ফেসবুকে সব ভিডিওই হবে রিলস, আয় শুধুই রিলস থেকে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক, দেশের কথা: বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও কনটেন্ট তৈরি করে যারা আয় করতেন, তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্তে। এখন থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না—সকল ভিডিও-ই স্বয়ংক্রিয়ভাবে ‘রিলস’ হিসেবে গণ্য হবে।

বুধবার (২৫ জুন) এক ঘোষণায় মেটা জানায়, ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন, তা ছোট হোক বা দীর্ঘ—সবই রিলস হিসেবে পোস্ট হবে। ফলে ফেসবুক ভিডিও প্ল্যাটফর্মে আলাদা আয় ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। এখন থেকে আয়ের একমাত্র মাধ্যম হবে রিলস।

এতদিন ফেসবুকে ভিডিও ও রিলস ছিল আলাদা দুটি ফিচার। এবার থেকে ভিডিও ও রিলসের ব্যবধান একেবারেই মুছে যাচ্ছে।

মেটা জানিয়েছে, নতুন এই আপডেটের মাধ্যমে একটি ‘সিঙ্গেল ও সিম্পল ইন্টারফেস’ চালু করা হচ্ছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে ভিডিও তৈরি, সম্পাদনা এবং শেয়ার করতে পারবেন।

নতুন ইন্টারফেসের পাশাপাশি যুক্ত হচ্ছে আধুনিক সব ক্রিয়েটিভ টুল, যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে। রিলসে ভিডিওর সময়সীমা নিয়েও আর কোনো বাধা থাকছে না। চাইলে ব্যবহারকারী ৩০ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা ১০ মিনিটের দীর্ঘ টিউটোরিয়াল—সবই পোস্ট করতে পারবেন রিলসে।

মেটার এ সিদ্ধান্তে অনেক ভিডিও কনটেন্ট নির্মাতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এতে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও সমন্বিত হবে বলেও ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park