1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ফের বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

ফের বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

বৃহস্পতিবার (৭ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। জানানো হয়েছে, নতুন দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম হবে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

এর আগে সর্বশেষ বুধবার (৬ মে) সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। তখন প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে আবারও দাম বাড়ল মূল্যবান এই ধাতুর।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park