1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নানা কর্মসূচি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে উত্থাপনের সুপারিশ, ২০টি এখনই বিল নয় চার দিনেই বিশ্বব্যাপী ১০০ কোটি ছাড়াল অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’ হাসান নাসিমের মুক্তির দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির মানববন্ধন ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর

প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের নানা কর্মসূচি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) সমাবেশে মিলিত হয়।

সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন সুজনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত।

আহ্বায়ক মনাজ্জির হোসেন সুজন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা রাজপথে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।

সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, স্বেচ্ছাসেবক দলের মূল লক্ষ্য জনগণের পাশে দাঁড়ানো। আওয়ামী সরকারের দমন-নিপীড়নের মধ্যেও কর্মীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় রয়েছে। নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র হলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলজ-বনজ বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামসহ জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park